যুক্তরাষ্ট্রে মোদীর বিরুদ্ধে মামলা খারিজ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 15, 2015

যুক্তরাষ্ট্রে মোদীর বিরুদ্ধে মামলা খারিজ !!!!!


ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ২০০২ সালে সংঘটিত গুজরাট দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মোদীর বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে মামলাটি দায়ের করেছিল মানবাধিকার গোষ্ঠী আমেরিকান জাস্টিস সেন্টার (এজেসি)।

মোদী সরকার প্রধান হিসেবে ছাড় পান-পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে  বুধবার সমর্থন জানান যুক্তরাষ্ট্রের জেলা জজ অ্যানালিসা টোরেস।

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতে দ্বিতীয় সফরে আসার আগে এ রায় দিল আদালত।

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। ওই সময় দাঙ্গা থামানোর জন্য তিনি কোনো পদক্ষেপ নেননি বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে ভারতীয় আদালতের তদন্তে ঘটনার সঙ্গে মোদীর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ২০০৫ সালে মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্র। তবে মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ওবামা যুক্তরাষ্ট্র সফরে মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

রায়ে বিচারক অ্যানালিসা টোরেস বলেন, ‘রাষ্ট্রের প্রধানব্যক্তিকে বিচার থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি অভিযোগ বিবেচনা ছাড়াই নির্বাহী বিভাগের ছাড় দেয়ার সিদ্ধান্তের উপর নির্ভরশীল।’
তিনি বলেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেই অভিযোগে উল্লেখ করা ঘটনাটি ঘটেছে এবং মোদী তখন সরকার প্রধান ছিলেন না।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here