২০০৭ সালে এটিএন বাংলায় প্রথম প্রচারিত হয়ে ছিলো আফসানা মিমি পরিচালিত ‘ডলস হাউস’ নামের ডেইলি সোপটি। সম্প্রতি এর সিক্যুয়াল নির্মাণের কাজ শুরু করেন তিনি। সেই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর থেকে এটিএন বাংলা প্রচার হবে ‘ডলস হাউস’ এর সিক্যুয়াল ‘সাতটি তারার তিমির’।
নাটকটির গল্পে দেখা যাবে, মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী স্কুল জীবনের বান্ধবী। সোনলি দিনগুলো তারা একসঙ্গে কাটিয়েছে। স্কুলে তাদের কমন নাম ছিল সেভেন সামুরাই। মজা করে কেউ ডাকত সপ্তাহ, কেউবা উচ্ছলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলত রঙধনু। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিল, সপ্তর্ষী। সপ্তর্ষীর সে মানুষগুলোর পরিণত বয়সের নানা ঘটনা নিয়েই নাটকের মূল গল্প।
‘ডলস হাউজ’ এর মতো সিক্যুয়ালের গল্পও এগিয়ে যাবে বন্ধুত্বকে ভিত্তি করে। নাটকে সাতটি তারার ভূমিকায় অভিনয় করছেন মৌসুমী হামিদ, মৌটুসি বিশ্বাস, সানজিদা প্রীতি, মুমতাহিনা টয়া, স্বর্ণা, শর্মিমালা এবং জয়িতা মহলানবীশ।
নজরুল ইসলামের রচনায় ‘সাতটি তারার তিমির’ যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। আগামী ২৯ নভেম্বর থেকে সপ্তাহের পাঁচদিন ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হবে।


No comments:
Post a Comment