যুদ্ধাপরাধীদের লাশ পাকিস্তান পাঠানো হোক - নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 5, 2014

যুদ্ধাপরাধীদের লাশ পাকিস্তান পাঠানো হোক - নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান !!!!!

 যুদ্ধাপরাধীদের লাশ পাকিস্তানে পাঠিয়ে দিতে চান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামেনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা হত্যা লুটপাটের মতো কাজ করেছে আজ কেন তাদের শাস্তি হবে না? এসব অপরাধীকে শাস্তি দিয়ে দেশকে অভিশাপমুক্ত করতে হবে।’

প্রধানমন্ত্রী কাছে দাবি জানিয়ে শাজাহান খান বলেন, ‘কোনো যুদ্ধাপরাধীর লাশ বাংলার মাটিতে দাফন করা হবে না। তারা বাংলাদেশি হলেও পাকিস্তানি মনষ্ক। তাদের লাশ পাকিস্তানে পাঠিয়ে দেয়া হোক।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক না থাকুক বাংলার মানুষের অধিকার আদায়ে রাস্তায় থাকবে।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউসার, আওয়ামী লীগের ঢাকা মহানগরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হক সবুজ, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মোর্শেদ কামাল প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here