‘মহাশোল’ খেতে চান ফারুক আহমেদ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 9, 2014

‘মহাশোল’ খেতে চান ফারুক আহমেদ !!!!!


‘মহাশোল’ বিরল প্রজাতির একটি মাছ, যা কেবল সোমেশ্বরী নদীতেই পাওয়া যায়। সমাজের প্রভাবশালী মানুষেরা ক্রমাগত নদী দূষণ করে ধ্বংস করছে এই ‘মহাশোল’ মাছের আবাস, যা নিয়ে ‘মহাশোল’ নামে একটি নাটক নির্মাণ করেছেন ফয়জুর রাজ্জাক তুহিন ও হোসনি মুবারক রুমি।

ফয়জুর রাজ্জাক তুহিনের রচনায় নাটকটিতে দেখা যাবে, সোমেশ্বরী নদীতে পাওয়া যায় বিরল প্রজাতীর মহাশোল মাছ। অতুলনীয় স্বাদের জন্য সবাই এই মাছ পেতে চায়, আর তাই হাত বদল হচ্ছে এই মাছ। এক পর্যায়ে এই মাছ পেতে উদগ্রীব হয়ে ওঠেন অভিনেতা ফারুক আহমেদ।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্রোপাধ্যায়, প্রাণ রায়, শামীমা তুষ্টি, সাজ্জাদ খান, সুদর্শন চক্রবর্তী, শেখ মেরাজ, সোহেল রশিদ এবং মেধা।

সম্প্রতি গাজীপুরের পূবাইলে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। শিগগিরই একটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে মহাশোল নাটকটি প্রচার করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here