হিন্দি গানে মডেল হলেন বাংলাদেশের পিয়া !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 22, 2014

হিন্দি গানে মডেল হলেন বাংলাদেশের পিয়া !!!!!


প্রথমবারের মতো হিন্দি একটি গানের মডেল হলেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌসি পিয়া। রুটস ব্যান্ডের এই গানটির শিরোনাম ‘মোরে সাইয়া’। ১৬ ও ১৭ নভেম্বর ভারতের দেরাদুনে গানের ভিডিওতে অংশ নেন তিনি। মিউজিক ভিডিওটির নির্মাতা আশীষ যোশি। এর আগেও অবশ্য পিয়া আরও কয়েকটি গানের ভিডিওতে মডেল হয়েছেন। তবে সেগুলো ছিল বাংলাদেশের। তাই এবারের ভিডিওটিকে আগেরগুলোর থেকে একেবারেই আলাদা হিসেবে দেখছেন পিয়া । তিনি বলেন, ‘প্রথমত, গানটি ভারতের একটি জনপ্রিয় ব্যান্ডের। গানটা যেমন চমৎকার, তেমন শুটিং লোকেশনও ছিল দেখার মতো।’

পিয়া এ–ও বলেন, ‘ আমি বলব না ভিডিওটা অসাধারণ হয়েছে। খুব সাধারণ একটা গল্প। বাস্তব জীবনেরই গল্প। কিন্তু এটি নিঃসন্দেহে সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

খুব শিগগির ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে পিয়া অভিনীত নতুন মিউজিক ভিডিওটির প্রচার শুরু হবে। এতে পিয়ার সহশিল্পী ভারতের হিমাংশু।

রুটস ব্যান্ডের সঙ্গে কাজ করতে গিয়ে দুই দেশের কাজের মধ্যে বেশ কিছু পার্থক্য খুঁজে পেয়েছেন পিয়া। বললেন, ‘এখানকার সবকিছুতে পেশাদারির ব্যাপারটি বেশ গুরুত্ব পায়। এরা অনেক বেশি গোছানো কাজ করে। তাড়াতাড়ি শেষ করার জন্য কোনো তাড়াহুড়া থাকে না। অথচ আমাদের এখানে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য দিন–রাত শুটিং করতে হয়। হয়তো বাজেট স্বল্পতার কারণে আমাদের এসব করতে বাধ্য হতে হয়।’

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here