বেশ কয়েকমাস আগে চলচ্চিত্র প্রযোজনায় নামার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা ববি। তারপর থেকেই তার কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। অবশেষে নীরবতা ভেঙে ছবির চুক্তি সাক্ষর করলেন ববি।
ফ্যাটম্যান ফিল্মসের ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন সংগীত পরিচালক অদিত ও চিত্রনায়িকা ববি। প্রাথমিক ভাবে ছবিটির নাম নির্ধারণ করা হয়েছে ‘পিকনিক’। যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ।
এদিকে ছবিটি বরাবরের মতো পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এতে মূল ভূমিকায় ববির বিপরীতে অভিনয় করবেন সাঞ্জু ও সুমন। এটি সাঞ্জুর দ্বিতীয় এবং সুমনের তৃতীয় চরচ্চিত্র। ২০১৫ সালের মার্চ থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা যায়।



No comments:
Post a Comment