রাজধানীর মিরপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 10, 2014

রাজধানীর মিরপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা !!!!!


ছবিঃ প্রতীকী
রাজধানীর মিরপুরে আকলিমা (১১) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মিরপুরের একটি বেসরকারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মিরপুরের সাড়ে ১১ এর রূপনগর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আকলিমার মামা আলামিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, বেলা দেড়টার দিকে ঘরের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় আকলিমাকে উদ্ধার করা হয়। দরজা ভাঙ্গার পর ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

পরে আকলিমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে আলামিন কিছুই জানাতে পারেননি। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here