ফিলিং স্টেশনে তেলের লরিতে আগুন, পুড়ল আরও ৬ গাড়ি (ভিডিও সহ) !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 11, 2014

ফিলিং স্টেশনে তেলের লরিতে আগুন, পুড়ল আরও ৬ গাড়ি (ভিডিও সহ) !!!!!

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাহিয়ান ফিলিং স্টেশনে এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক আবু জাফর জানান, মেঘনা অয়েল কোম্পানির তেলভর্তি লরিটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এ সময় সেখানে থেমে থাকা অপর একটি কভার্ড ভ্যান, দীবা পরিবহনের একটি বাস ও চারটি ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবু জাফর সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, “দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। কেউ হতাহত হননি। আগুনে তেলের লরিটি ছাড়াও কভার্ড ভ্যান ও বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া চারটি ট্রাক আংশিক পুড়েছে।”

মেঘনা অয়েল কোম্পানির লরিটিতে নয় হাজার লিটার তেল ছিল বলে ঘটনাস্থল থেকে জানান ট্রাফিক পুলিশ সার্জেন্ট জামাল হোসেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here