স্ত্রীর পিটুনি খান পাঁচ লাখের বেশি সৌদি পুরুষ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 4, 2014

স্ত্রীর পিটুনি খান পাঁচ লাখের বেশি সৌদি পুরুষ !!!!!



এক জরিপে দেখা গেছে পাঁচ লাখেরও বেশি সৌদি তাদের স্ত্রীদের মারপিটের শিকার হন। তবে বউয়ের পিটুনি খাওয়া এসব পুরুষের সিংহভাগই বিষয়টি আদালত বা পুলিশকে না জানিয়ে চেপে যায়। রিয়াদভিত্তিক ওয়ায়েই সেন্টার ফর সোশাল অ্যাডভাইস এ তথ্য জানিয়েছে। রবিবার মধ্যপ্রাচ্যে প্রকাশিত পত্রিকাগুলো এ খবর জানায়। ওই সামাজিক পরামর্শ কেন্দ্রের ব্যবস্থাপক শেখ আদেল আল মুতাব্বা বলেন, সৌদি পুরষদের কাছ থেকে আমরা পাঁচ লাখ ৫৭ হাজারেরও বেশি অভিযোগ পেয়েছি যে তারা তাদের স্ত্রীদের কাছে পিটুনি খেয়েছেন এবং এ থেকে বাঁচতে তাঁদের পরামর্শের প্রয়োজন।

সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক সাবক পত্রিকাকে তিনি আরো জানান, অভিযোগকারীদের বেশিরভাগই চায় তাদের নাম-পরিচয় গোপন থাক এবং একইসঙ্গে এসব ঘটনাও গোপন থাক। অর্থাৎ স্রেফ নিজেদেরকে সামাজিক জিল্লতির হাত থেকে রক্ষা করতেই তারা তাদের অত্যাচারী স্ত্রীদের কোর্ট-কাচারির ঝামেলায় ফেলতে চায় না। কারণ, বউদের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে আইন-আদালত করতে গেলে তা সমাজে একজন পুরুষ হিসেবে উল্টো তাদের অসম্মানের কারণ হয়ে দেখা দিতে পারে। তবে ঘরের বউয়ের হাতে তাদের এই পিটুনি খাওয়ার পেছনের কারণ জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here