টালিগঞ্জের জনপ্রিয় নায়ক অঙ্কুশ আবারও ঢাকায় এসেছেন। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবির বাংলাদেশ অংশের শুটিং এ অংশ নিতেই তিনি এবার ঢাকায় এসেছেন।
সোমবার সকাল ১০টা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছান অঙ্কুশ। এ সময় তাকে উষ্ণ অর্ভথনা জানান জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তারা। বিমান বন্দর থেকে অঙ্কুশকে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। আগামী ১৬ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।
এদিকে মঙ্গলবার থেকে ঢাকার অদূরে শুরু হচ্ছে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবির বাংলাদেশ অংশের শুটিং। এতে অঙ্কুশের সঙ্গে অংশ নিবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
উল্লেখ্য, গত এপ্রিলে অনন্য মামুন পরিচালিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির শুটিং এ অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন অঙ্কুশ।


No comments:
Post a Comment