পুঁজিবাজারের লেনদেনের সর্বশেষ আপডেট দেবে মোবাইল অ্যাপস !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 19, 2014

পুঁজিবাজারের লেনদেনের সর্বশেষ আপডেট দেবে মোবাইল অ্যাপস !!!!!


দেশের পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ আপডেট দেবে মোবাইল অ্যাপস।

স্মার্ট ডিএসসি অ্যাপস নামের এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাক্তন ছাত্র মাহবুব উল্লাহ মেনন, নোফেল মাশনুর ও দিদার খান।

তাদের দাবি, এই অ্যাপস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের কাছে লেনদেনের জন্য বিশেষভাবে কার্যকর ও জনপ্রিয় হয়ে উঠেছে। তারা দেশকে প্রযুক্তিবান্ধব করে এগিয়ে নিতে চান।

এই তরুণ উদ্যোক্তারা বলেন, ‘স্মার্ট ডিএসসি অ্যাপস’ বিজ্ঞাপনের ঝামেলামুক্ত এবং ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এ অ্যাপস সোর্স উল্লেখ করে তাতক্ষণিক রিপোর্ট দিতে সক্ষম। অ্যাপসের ডিজাইন করা হয়েছে ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটের আদলে।

মেনন মাহবুব জানান, ‘সহজ ও স্মার্ট ডিজাইনের এই অ্যাপস ব্যবহারকারীদের সার্বক্ষণিক আপডেটেড রাখবে। এমনকি গ্রাহক অফ-লাইনে থাকা অবস্থায়ও তথ্য সংরক্ষণ করে রাখবে। ডিএসইর সব নিউজ এবং আইপিও তথ্যও এখানে পাওয়া যাবে।’

তিনি আরো জানান, ৬০০ কিলোবাইট সাইজের এই অ্যাপস ওয়েবসাইট ভিজিটের স্পিডের চেয়ে আট গুন দ্রুত কাজ করে। ব্যান্ডউইথ খরচের পরিমাণও অত্যন্ত সীমিত।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here