গ্রামীণফোনের নতুন সিইও রাজিব শেঠি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 21, 2014

গ্রামীণফোনের নতুন সিইও রাজিব শেঠি !!!!!


গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টরস রাজিব শেঠিকে কোম্পানির নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি টেলিনর গ্রুপের ভারতীয় মোবাইল অপারেটর ইউনিনরের চিফ মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

শেঠি ১ ডিসেম্বর থেকে গ্রামীণফোনের সিইও হিসেবে কাজ শুরু করবেন। আগে গ্রামীণফোনে ২০১৩ সালের জানুয়ারি থেকে সিইও হিসেবে কর্মরত ছিলেন বিবেক সুদ। তিনি এখন ইউনিনরের সিইও পদে যোগ দেবেন।

টেলিনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়াতে টেলিনরের প্রধান সিগভে ব্রেক্কে বলেন, ‘গ্রামীণফোন এবং ইউনিনরের বর্তমানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হচ্ছে এবং উভয় কোম্পানি ইন্টারনেট ফর অল লক্ষ্য অর্জনে এগিয়ে আছে। দুই কোম্পানি সম্মানিত গ্রাহকসংখ্যা ৯ কোটি। গ্রামীণফোন বাংলাদেশের বাজারে নেতৃত্ব দিচ্ছে আর ইউনিনর ভারতে দ্রুত গ্রাহক বৃদ্ধি করছে। ব্যবস্থাপনায় পরিবর্তনের মাধ্যমে টেলিনর উভয় বাজারে আরো প্রবৃদ্ধি অর্জন এবং গ্রাহকদের মাঝে নিজের অবস্থান শক্তিশালী করতে আগ্রহী।’

রাজিব শেঠি গত দুই বছর ইউনিনরের সিএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইউনিনরের উত্তর প্রদেশ পূর্ব সার্কেলের প্রধান হিসেবে কাজ করেছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে তার ব্যপক অভিজ্ঞতা আছে। তিনি ভোদফোন, এইচপি, হাচিসন টেলিকম এবং এশিয়ান পেইন্টসে উচ্চপদে কাজ করেছেন। শেঠি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট লখনৌ থেকে মার্কেটিং, ফিনান্স এবং অপারেশন্স এ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

গ্রামীণফোনে নবনিযুক্ত সিইও রাজিব শেঠি বলেন, ‘আমি গ্রামীণফোনে যোগ দিয়ে এবং বাংলাদেশে সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেয়ার উদ্যোগের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। সেরা নেটওয়ার্ক আর গ্রাহক সেবার দীর্ঘ ইতিহাস নিয়ে গ্রামীণফোন বাজারে নেতৃত্বের আসনে আছে। আমি এই প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে এবং পাঁচ কোটি গ্রাহককে গুরুত্বপূর্ণ মোবাইল ফোন সেবা দেয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ বোধ করছি।’

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here