সাত দিনের জন্য ঢাকায় আসছেন পাওলি দাম !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 14, 2014

সাত দিনের জন্য ঢাকায় আসছেন পাওলি দাম !!!!!


সাত দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'সত্তা' ছবির কাজে যোগ দেওয়ার জন্য তিনি আসছেন। জানা গেছে, আজ সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরতে অংশ নেবেন তিনি। এরপর আগামীকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ছবির দৃশ্যধারণে অংশগ্রহণ করবেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। 'সত্তা' ছবিতে তার সহশিল্পী শাকিব খান, আহমেদ রুবেল ও বন্যা মির্জা।

ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, '১৬ নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ শুরু হবে। প্রথম দফায় পাওলি সাত দিন ঢাকায় থাকবেন। পরে আবার ছবিটির কাজ করতে আসবেন তিনি।'

এদিকে গত ১৪ নভেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে পাওলি অভিনীত নতুন ছবি 'পারাপার'। সঞ্জয় নাগের পরিচালনায় এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন বাংলাদেশের অভিনেতা আহমেদ রুবেল। 'পারাপার' ছবিতে একসঙ্গে অভিনয় করলেও এ ছবিতে তাদের দেখা যাবে বাবা ও মেয়ের ভূমিকায়। পাওলি এর আগে 'মনের মানুষ' ছবিতে অভিনয়ের জন্য ঢাকায় এসেছিলেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here