বাংলাদেশকে ২১১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 4, 2014

বাংলাদেশকে ২১১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি !!!!!


বাংলাদেশের উন্নয়নে ২১১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানী। আগামী ২০১৫-১৬ অর্থবছরে এ সহায়তা দেবে দেশটি। এ বিষয়ে উভয় দেশের মধ্যে দুই দিনের এক বৈঠক শেষে সোমবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (ইউরোপ) আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এবং জার্মান সরকারের পক্ষে অর্থনৈতিক সহযোগিতা মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান ওলফার্ম ক্লেইন।

এক প্রশ্নের জবাবে আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ জানান, ২১১ মিলিয়ন ইউরোর মধ্যে ১৪০ মিলিয়ন ইউরো সহজ শর্তে ঋণ হিসেবে এবং বাকি ৭১ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি।
অনুষ্ঠানে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার সময় উভয় দেশের প্রতিনিধি দল উন্নয়ন সহযোগিতা জোরদার করানোর মাধ্যমে বন্ধুপ্রতিম দেশ দুটির বর্তমান সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২০১৫-১৬ সালের জন্য অগ্রাধিকার প্রাপ্ত খাতসমূহে জার্মান-বাংলাদেশ আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সহযোগিতার খাত গুলো হচ্ছে- নবায়ন জ্বালানি ও জ্বালানি দক্ষতা। সুশাসন, আইনের শাসন ও ন্যায়বিচার, শহরাঞ্চল জলবায়ু অভিযোজন।

জার্মান সরকার অগ্রাধিকার খাত ছাড়াও অন্যান্য কয়েকটি খাতে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- হেলথ সেক্টর প্রোগ্রাম অ্যান্ড স্টাডি অ্যান্ড এক্সপার্ট ফান্ড।

সুত্র জানায়, ফেডারেল রিপাবলিক অব জার্মান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী এবং ১৯৭২ সালে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জার্মানী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here