মাদারীপুরে পৃথক অভিযানে অস্ত্রসহ ৪ জন আটক !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 7, 2014

মাদারীপুরে পৃথক অভিযানে অস্ত্রসহ ৪ জন আটক !!!!!


মাদারীপুরে বিভিন্ন এলাকায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১১টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ৪ জনকে আটক করেছে।

স্থানীয় ও র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কমান্ডার মোহাম্মদ নূলে আলম এর নেতৃত্ব বৃহস্পতিবার ভোরে ও বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান করেন।

অভিযানে মাদারীপুর সদর উপজেলার রাস্তি গ্রাম থেকে সাগর হোসেন মোল্লা ওরফে বোমা চিসতিয়াকে (৩২) ১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরী ওয়ান শুটারগানসহ আটক করা হয়। আটক চিসতিয়া একই উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের মৃত দবির মোল্যার ছেলে।

একই দিন সদর উপজেলার দুধখালী গ্রাম থেকে মৃত ইসাহাক মাতুব্বরের ছেলে শাহাদাত মাতুব্বর (৩৩) ও মনির হোসেন মাতুব্বরকে (৪৫) ঐ এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ১টি লোহার বাটযুক্ত দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ২ রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করা হয়।

এছাড়াও বুধবার রাত সাড়ে ১১ টার দিকে রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে (৬৬) আটক করা হয়। এসময় তার বসতঘরের পিছন থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা ছোট-বড় ১১ টি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর কমান্ডার মোহাম্মদ নূলে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here