একগুচ্ছ বর্ণের দাম ২ কোটি ইউরো !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 7, 2014

একগুচ্ছ বর্ণের দাম ২ কোটি ইউরো !!!!!


এইচ, ও, এল, আই, ডি, এ, ওয়াই, ডট, সি, ও, এম- এ শব্দগুলো মিলে হয়েছে ‘হলিডে ডটকম’। যা একটি ডোমেইন। যার দাম ২শ কোটি ইউরো! আগামী সোমবার ‘ওয়ার্লড ট্রাভেল মার্কেট’ এ ডোমেইনটি নিলামে তুলছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা।

অনলাইন বাণিজ্যে ডোমেইন নামের কদর আকাশছোঁয়া। কারণ ওয়েবসাইটের নামের গুণই গ্রাহক টানে। আর সে কারণেই ওয়েবসাইটের মৌলিক নামের চাহিদা বরাবরই তুঙ্গে। এর আগে সর্বাধিক মূল্যে বিক্রির রেকর্ড করেছিল ‘সেক্স ডটকম’। ১ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়ে গিনিসবুক রেকর্ডে ঠাঁই করে নিয়েছিল এই ডোমেইন। কিন্তু সেটিকেও টপকে যাবে ‘হলিডে ডটকম’, এমনটাই আশা করছে আয়োজকরা। সেই সঙ্গে দীর্ঘ চার বছর পর নতুন রেকর্ড গড়বে ‘হলিডে ডটকম’।

হলিডে এতো বেশি দামে বিক্রি হওয়ার কারণ হচ্ছে এটির জনপ্রিয়তা। অনলাইন ব্যবহারকারীরা যেসব সাইটে বেশি খোঁচাখুঁচি করে থাকেন তাদের অন্যতম হচ্ছে ভ্রমণ বিষয়ক ডোমেইন হলিডে। শতকরা ৯০ ভাগ ভ্রমণ কোম্পানির বিরাট সংখ্যক গ্রাহকই এতে ঢু মেরে থাকেন।

নিলাম সংস্থা ব্রেথ লক্সারির ব্যবস্থাপনা পরিচালক ফারাদ লাফোর্স বলেছেন, ‘ভ্রমণ শিল্পের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে হলিডে। সাধারণত: মার্কিন জনগণই ছুটি কাটনোর মনমত জায়গা খুঁজে পেতে এটি ব্যবহার করে থাকেন। তবে আজকাল ভারত ও চীনের লোকজনও এটি ব্যবহার করছে। এর কারণেই এর এতো জনপ্রিয়তা।’

এই ডোমেইনটি জনপ্রিয়তা পাওয়ার আরও একটি কারণ হলো এর নাম। এক শব্দের ‘হলিডে’ নামটি মানুষের পক্ষে মনে রাখা খুব সোজা। ব্রিটেনের চাইতে যুক্তরাষ্ট্রেই এসব সংক্ষিপ্ত নামের ডোমেইন বেশি দেখা যায়। তবে নামের কারণেই এটি এতোটা জনপ্রিয়তা পেয়েছে তা হয়তো বলা যাবে না। পর্যাপ্ত অর্থ বিনিয়োগ আর ব্যবসা পরিকল্পনারও অনেকখানি অবদান রয়েছে।

তবে ‘ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট’য়ের ঊর্ধ্বতন পরিচালক সিমন প্রেস মনে করেন, ‘হলিডে ডটকম শীর্ষস্থানীয় ভ্রমণ কোম্পানি এবং উদ্যোক্তা। এ দুটিই ব্যাপকভাবে আকৃষ্ট করতে পেরেছে। তাই ভ্রমণ সংক্রান্ত সেক্টরে এই সাইটটি এতোটা জনপ্রিয়তা পেয়েছে।’

‘যদিও বেশি দামে বিকোলেই যে এটি অনলাইন জগতে সফলতা পাবে এর কোনো নিশ্চয়তা নেই।’ বলছিলেন অনলাইন ট্রাভেল সংস্থা ‘অন দা বিচ’য়ের ব্যবস্থাপক তানাসে রিভার্স। তার ভাষায়, ‘যতো দামেই এটি বিক্রি হউক না কেন, অনলাইন ট্রাভেল সাইটগুলোর শীর্ষে উঠতে গেলে এতে প্রচুর বিনিয়োগ করতে হবে।’

আগামী বুধবার ভ্রমণ সংক্রান্ত আরো যেসব ডোমেইন নিলামে ওঠছে সেগুলোর অন্যতম হচ্ছে- ‘জার্নি.কম’ এবং ‘প্যারাডাইজ.কম’। ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এ দু’টোও বেশ ভালোই দাম পাবে বলে আশা করছেন আয়োজকরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here