ফেনীতে বোমা হামলায় দুই ম্যাজিস্ট্রেট মারাত্মক আহত !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 9, 2015

ফেনীতে বোমা হামলায় দুই ম্যাজিস্ট্রেট মারাত্মক আহত !!!!!



নিজস্ব প্রতিবেদক,ফেনীঃ ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে র্দুবৃত্তদের ছোড়া বোমার আঘাতে নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবদুল কাদের মিয়াসহ ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে গাড়িতে করে এনডিসি আবদুল কাদের মিয়া কর্মস্থল থেকে সার্কিট হাউজ সংলগ্ন নিজ বাসায় ফিরছিলেন। শহরের এসএসকে সড়কের উপশম জেনারেল হাসপাতালের সামনে পৌঁছলে তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় তিনিসহ গাড়িতে থাকা জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের চট্টগ্রাম পাহাড়তলীর চক্ষু হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপশম জেনারেল হাসপাতালের চিকিৎসক রিয়াজ মাহমুদ জানান, এনডিসি আবদুল কাদেরের চোখে এবং মুখে আঘাত পেয়েছেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here