বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিতলা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসীন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় নতুন বৈদ্যুতিক খুটি বসানোর কাজ চলছে। এতে খুটি বসানোর শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন আব্দুল ওহাব।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে সহকর্মীদের সঙ্গে নিয়ে ভ্যানে করে বৈদ্যতিক পোল নিয়ে গোবিন্দগঞ্চের গোপিনাথপুর গ্রামে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে কালিতলা ব্রিজের কাছে খুটি বহনকারী ভ্যানটি ভেঙে গেলে আব্দুল ওহাব খুটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:
Post a Comment