বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা এখন মোবাইল ডাটা সাশ্রয়ের অসাধারণ অ্যাপস ‘অপেরা ম্যাক্স’ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। সিম্ফনি এক্সপ্লোরার জেডভি স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।
অপেরা সফটওয়্যারের যুগান্তকারী ভিডিও, ডাটা সংকোচনের প্রযুক্তি ব্যবহার করে অপেরা ম্যাক্স অ্যাপসটি বিভিন্ন ভিডিও, ইমেজ এবং ওয়েবসাইট সঙ্কুচিত করে ব্যবহারকারীকে অল্প মোবাইল ডাটা ব্যয়ে উচ্চগতির ইন্টারনেট ব্যাবহারের অভিজ্ঞতা দেবে।
অপেরা ম্যাক্স অ্যাপস ব্যবহারকারীরা তাদের মোবাইল ডাটার ৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
অপেরা সফটওয়্যারের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল কামনাথ বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় হ্যান্ডসেট ব্র্যান্ড হচ্ছে সিম্ফনি। এদেশে এনড্রয়েড স্মার্টফোনের বাজারের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং অনলাইনের অভিজ্ঞতা নেয়ার জন্য অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে অ্যাপস। কিন্তু এতে প্রচুর ইন্টারনেট খরচ হয় বলে দামের কারণে হারিয়ে ফেলেন গ্রাহক। অপেরা ম্যাক্সের মাধ্যমে গ্রাহকরা এই ভোগান্তি থেকে রক্ষা পেতে পারেন।’
সিম্ফনি এক্সপ্লোরার জেডভি ফোনটির প্রসেসর হচ্ছে ১ দশমিক ৪ গিগাহার্জ অক্টা-কোর, ড্রাগন ট্রেইলগ্লাসসহ ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে, অপারেটিং সিস্টেম ৪.৪.২ কিটক্যাট, ২ হাজার মিলি এম্পিয়ার লিআয়ন ব্যাটারি, ২ জিবি র্যাম ও ১৬ জিবি রম এবং ১৩ এমপি রিয়ার ও ২ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটির দাম হচ্ছে ১৪ হাজার ৯৯০ টাকা।
সিম্ফনির হেড অব মার্কেটিং আশরাফুল হক বলেন, ‘শুরু থেকেই সিম্ফনি বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী পণ্যের দিকে নজর দিচ্ছে। দামের বিষয়টি গ্রহণযোগ্য করার পর আমরা সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট প্রদানের লক্ষ্যে অপেরার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। অপেরা ম্যাক্স ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইন্টারনেট ব্যবহারে সাশ্রয়ী হতে এবং স্মার্টফোনের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।’
অ্যাপস নিয়ন্ত্রণ
অপেরা ম্যাক্সে একটি ড্যাশবোর্ড রয়েছে যাতে প্রতিটি অ্যাপ্লিকেশনে প্রতিবার কতটুকু ইন্টারনেট সাশ্রয় হয়েছে তা প্রতিদিন ও প্রতিমাসের ভিত্তিতে জানা যায়। যে অ্যাপসগুলো গ্রাহকরা ব্যবহার করেন না অথচ মোবাইল ডাটার মাধ্যমে সচল থাকে সেগুলো ব্লক করে রাখতে পারেন গ্রাহকরা। এছাড়া যে অ্যাপসগুলো ব্যবহারে বেশি ইন্টারনেট খরচ হয় সেগুলো শুধু ওয়াই-ফাই নেটওয়ার্কে ব্যবহার করা যাবে এমন সুবিধা বাছাই করতে পারবেন তারা।
দেশে এখন অনেক গ্রাহকই বিনোদনের জন্য মোবাইলে ভিডিও দেখে থাকেন। অপেরা ম্যাক্সের মাধ্যমে ভিডিও লোড হওয়ার জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হয় না এবং কম ইন্টারনেট স্পিডেও বাফারিং কম হয়।
ভ্রমণের ক্ষেত্রেও অপেরা মিনি প্রদান করছে বাড়তি সুবিধা। রোমিংয়ের সময় অ্যাপসটি গ্রাহককে তা জানিয়ে দেয়, ফলে গ্রাহক মোবাইল ডাটা ব্লক করে বাড়তি মোবাইল বিলের হাত থেকে বেঁচে যান।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment