সোমবার ঢাকাসহ ১৪ জেলায় হরতাল !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 12, 2015

সোমবার ঢাকাসহ ১৪ জেলায় হরতাল !!!!!


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ আশপাশের ১৪ জেলায় হরতালের ডাক দিয়েছে ছাত্রদল। তবে ঢাকা মহানগর এলাকা এই হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। রোববার সংগঠনের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা ছাড়া অন্য জেলাগুলো হচ্ছে- নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলা।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঠিক দুই দিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।

গত ৫ জানুয়ারি জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নেওয়ার জন্য বের হলে পুলিশের বাধার মুখে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 
 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here