পুত্র শোকে কাতর হয়ে পড়েছেন খালেদা জিয়া !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 24, 2015

পুত্র শোকে কাতর হয়ে পড়েছেন খালেদা জিয়া !!!!!


ছেলের মুত্যুর সংবাদ শোনার পর থেকে নিজ রুমের দরজা বন্ধ করে রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুত্র শোকে কাতর খালেদা জিয়া কারো সাথে এখনো কোন কথা বলছেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান।

শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। বিকাল সাড়ে ৪টায় বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি জানান, ছেলে হারানোর বেদনায় একজন মা হিসেবে তিনি কতটা ভেঙ্গে পড়তে পারেন তা সহজেই বোঝা যায়। গুলশান কার্যালয়ের ভিতরে খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা অবস্থান করছেন বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও দরজা বন্ধ থাকার কারণে খালেদার সঙ্গে দেখা করতে পারেননি তিনি।

এদিকে লন্ডন থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব খালেদার বড় ছেলে তারেক রহমান।


সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here