এবার মাউসের মধ্যেই কম্পিউটার! (ভিডিও) !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 25, 2015

এবার মাউসের মধ্যেই কম্পিউটার! (ভিডিও) !!!!!


কম্পিউটারে কাজের সুবিধার্তে ব্যবহার করা হয় মাউস। তবে প্রযুক্তি বাজারে এবার যে মাউসটি আসতে যাচ্ছে, সেটি মাউসের পাশাপাশি নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ কম্পিউটার হিসেবে কাজ করবে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, পোল্যান্ডের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করেছেন মাউস আকৃতির ডিজাইনের ক্ষুদ্র কম্পিউটার। ‘মাউস বক্স’ নামক এই গ্যাজেটটি মনিটর বা প্রজেক্টরে কম্পিটউটার হিসেবে ব্যবহার করা যাবে, পাশাপাশি এটি মাউস হিসেবেও কাজ করবে।

কম্পিউটারটির আকৃতি ও ডিজাইন পুরোপুরি মাউসের মতোই হওয়ায়, তা সহজেই পকেটেই বহন করা যাবে। মাউসটির ভেতরে কম্পিউটার সুবিধা হিসেবে রয়েছে দুইটি ফুল সাইজ ইউএসবি পোর্ট, ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮০২.১১ বি/জি/এন ওয়াই-ফাই।

এছাড়াও রয়েছে ওয়্যারলেস এইচডিএমআই রিসিভার এবং বিশেষ মাউস প্যাড, যার ওপরে এটি রাখলেই ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ হতে থাকবে।

নতুন এই গ্যাজেটটি বাজারে আনার জন্য উদ্যোক্তারা ফান্ড জোগাড় করছেন। এরপর এটি বাজারে নিয়ে আসা হবে বলে জানা গেছে।


সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here