চলমান রাজনৈতিক সংকট নিরসনে চরমোনাই পীরের ৩ দফা কর্মসূচি ঘোষণা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 26, 2015

চলমান রাজনৈতিক সংকট নিরসনে চরমোনাই পীরের ৩ দফা কর্মসূচি ঘোষণা !!!!!

চলমান রাজনৈতিক সংকট নিরসনে তিন দফা কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

কর্মসূচির মধ্যে রয়েছে ৫ ফেব্রুয়ারি রাজধানীতে সাদা পতাকা নিয়ে মানববন্ধন (গাবতলী থেকে যাত্রাবাড়ী), ৮ ফেব্রুয়ারি সারা দেশে জেলায় জেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন এবং ১৩ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিটি উপজেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন।

চলমান রাজনৈতিক সংকট নিয়ে সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

এই কর্মসূচির মধ্যে সংকট সমাধানের উদ্যোগ নেওয়া না হলে সারা দেশ থেকে সাদা পতাকা নিয়ে রাজধানী অভিমুখে শান্তি অভিযাত্রা বা ‘মার্চ ফর পিস’ কর্মসূচি দেওয়া হবে বলে জানান চরমোনাইয়ের পীর।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, চরমোনাইপীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম সহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী সচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here