খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আবারো তালা দিল পুলিশ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 9, 2015

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আবারো তালা দিল পুলিশ !!!!!


খুলে দেয়ার মাত্র ১১ ঘন্টার মধ্যে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ফের তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ তালা লাগান গুলশান থানা পুলিশ। যা বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে খুলে দেয়া হয়েছিল।

এর আগে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার ৫ দিন পর বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে প্রধান ফটকের তালা খুলে দেয় পুলিশ। তবে কার্যালয়ের প্রধান ফটকে বাইরে থেকে লাগানো তালা খুলে দেয়া হলেও কথিত নিরাপত্তা বলয় ছিল বহাল তবিয়তে। সড়ানো হয়নি কার্যালয়কে ঘিরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এখন বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফের তালা লাগানো হলো।

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থান নেয়। এরপর থেকে কার্যত তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কার্যালয়ের ভেতর স্বাভাবিক চলাফেরাতেও কড়াকড়ি আরোপ করা হয়।

এরপর রবিবার রাত ১২টার দিকে কার্যালয়ের প্রধান ফটকে বাইরে থেকে তালা লগিয়ে দেয়া হয়। বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাও। কার্যালয়কে ঘিরে প্রায় ১৩টি ইট-বালু ভর্তি ট্রাক এনে আড়াআড়িভাবে রাখা হয় কার্যালয়ের সামনের সড়কে।

এরপর ৫ জানুয়ারিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার পরের দিন ইট-বালু ভর্তি ট্রাকগুলো সড়িয়ে নেয়া হলেও আজো বহাল রয়েছে পুলিশের রণসাজের সাজোয়া যান, রায়টকার, জলকামান ও পিকআপ ভ্যান ইত্যাদি। তবে এ কার্যালয়ের উত্তরপাশের ফটকের তালা এখনো বন্ধ রয়েছে। গুলশান কার্যালয়ের চারপাশে গত ৪ দিনের মতো পুলিশের উপস্থিতি রয়েছে। জলকামান, পুলিশের পিকআপ ভ্যান ও সাঁজোয়া যানও মোতায়েন রয়েছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here