কমলাপুরে লেগুনায় আগুন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 11, 2015

কমলাপুরে লেগুনায় আগুন !!!!!

ফাইল ছবিঢাকা: রাজধানীর দক্ষিণ কমলাপুরে সরদার গার্মেন্টেসের সামনে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই লেগুনার চালক মোহাম্মদ সেলিম দগ্ধ হয়েছেন।

পুলিশের বাধায় গত ৫ জানুয়ারি নিজ কার্যালয় থেকে বের হতে না পরে ৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার অবরোধের ষষ্ঠ দিন চলছে। অবরোধের শুরু থেকেই প্রতিদিনই রাজধানীতে বেশ কয়েকটি করে গাড়িতে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যায় কমলাপুরে লেগুনাটিতে আগুন দেয়া হলে দগ্ধ হন সেলিম। ইমরান নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন সেলিমের শরীরের ৩৫ শতাংশ ঝলসে গেছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here