রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহণের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৮ যাত্রী দগ্ধ হয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আমাদের প্রতিবেদক আহতদের মধ্যে যাদের নাম জানতে পেরেছেন, তারা হলেন : সালমান, নাজমুল, শরীফ খান, সালাহউদ্দিন, ওসমান, মোশাররফ হোসেন, রাশেদ, বাবুল, সোমেন, ইয়াসির আরাফাত, রাজীব, হারিস, সেতু, নূর আলম, শাহিদা বেগম।
রাজধানীর গুলিস্তান থেকে রূপগঞ্জগামী গ্লোরি পরিবহণের একটি বাস যাত্রবাড়ীর কাঠেরপুল এলাকা অতিক্রম করার সময় বাসটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শঙ্কর জানান, অবরোধসমর্থক কেউ নাশকতার উদ্দেশ্যে বাসে পেট্রোলবোমা ছুড়তে থাকতে পারে।
তিনি আরো জানান, পেট্রোলবোমায় অধিকাংশ যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment