মিলন-সিমলার ‘নাইওর’ যাত্রা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 8, 2015

মিলন-সিমলার ‘নাইওর’ যাত্রা !!!!!


তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম সিনেমা নাইওর-এর শুভ মহরত অনুষ্ঠিত হলো। ৮ জানুয়ারি সকাল ১২টায় বিএফডিসির ভি আই পি ল্যাবে এর মহরত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশসহ সিনেমার অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পীসহ অনেকেই।

নাইওর সিনেমায় অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, চিত্রনায়িকা সিমলা,  সাদিয়া, অভিনেত্রী মোমেনা চৌধুরী, অভিনেতা আহসানুল হক মিনু, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন, গানগুলোর কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ, রাজিব।

এ সিনেমার পরিচালক সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘দুই বছর ধরে আমি এ সিনেমাটি নিয়ে ভাবছি। অবশেষে আজ এর মহরত করতে পেরেছি। এটা আমার ভালো লাগছে। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে সিনেমারটি শুটিং শুরু হবে। ’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here