সৌদি বাদশার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক, সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 23, 2015

সৌদি বাদশার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক, সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি !!!!!


সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

সৌদি বাদশার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এদিন সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

শুক্রবার তিনি জানান, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একইসঙ্গে ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হবে। তবে স্বাভাবিক কার্যক্রম চলবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অসুস্থ সৌদি বাদশাহ আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার ভোরে এক সরকারি ঘোষণায় তার মৃত্যুর খবর জানানো হয়।

বাদশাহ ফাহদের মৃত্যুর পর ২০০৫ সাল থেকে তিনি আরবের তেলসমৃদ্ধ এই দেশটি শাসন করে আসছিলেন। আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হয়েছেন তার সৎভাই সালমান বিন আবদুল আজিজ।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here