ফেসবুকে যুক্ত হচ্ছে নোকিয়ার হেয়ার ম্যাপ। ফলে ফেসবুক ব্যবহারকারীরা অ্যাকাউন্ট লগ ইন করে ম্যাপিং সুবিধা উপভোগ করতে পারবেন। হেয়ার ম্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইনস্ট্রাগ্রামেও যুক্ত হচ্ছে। নোকিয়ার ম্যাপটি কিনে নেয়ার চিন্তাও করছে ফেসবুক।
ফেসবুক এবং নোকিয়া উভয় পক্ষ থেকে ইতিবাচক সারা পাওয়া গেছে। যদিও দু’টি প্রতিষ্ঠানের কোনটাই এখনও চুক্তির ব্যপারটা খোলাসা করেনি। তারা দাবী করছে ফেসবুকে হেয়ার ম্যাপ যুক্ত হওয়ার ব্যাপারটি এখন পরীক্ষাধীন রয়েছে।
ফেসবুক জানিয়েছে, হেয়ার ম্যাপ অ্যানড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোনে ব্যবহার উপযোগী করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ব্যবহারকারীদের ম্যাপিং সুবিধায় আরও নিয়ন্ত্রন আনতে কাছ করা হচ্ছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment