গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মান্নান ফের রিমান্ডে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 6, 2015

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মান্নান ফের রিমান্ডে !!!!!


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নানকে ফের এক দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

গাড়ি ভাংচুর ও পোড়ানো মামলায় বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ওই আদালতের বিচারক বেগম রেহেনা আক্তার শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মেয়র মান্নানকে দু দফায় ৩তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গাজীপুর আদালতের পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে অধ্যাপক এম.এ মান্নানকে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে ওই আদালতের বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মেয়র মান্নানের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে অধ্যাপক মান্নানকে আদালতে হাজির করেন। আমরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরো জানান, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় আরো ছয়টি মামলা রয়েছে। এ সবের মধ্যে তিনটিতে তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া ২৭ ডিসেম্বর বিএনপি’র ডাকা হরতাল চলাকালে সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সাংবাদিক বহনকারী একটি মাইক্রেবাস এবং একটি লেগুনা ভাংচুরের ঘটনায় এক সাংবাদিকের মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

আগামী ১২ মে চার্জশীট শুনানীর জন্য দিন ধার্য্য করেন আদালত। মেয়র মান্নানের অপর আইনজীবি ডক্টর মো: সহিদুজ্জামান জানান, এর আগে মেয়র মান্নানকে ৪ ফেব্রুয়ারি রাতে নলজানি এলাকায় বাসে পেট্রোল বোমায় অগ্নিসংযোগের ঘটনার মামলায় গত ১২ ফেব্রুয়ারি ২ দিনের এবং কালিয়াকৈর থানায় বাসে অগ্নিসংযোগ ও বাসের হেলপার নিহতের ঘটনার মামলায় গত ৬ এপ্রিল আরো এক দিনের রিমান্ড মঞ্জর করেছিলেন আদালত।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here