গুগলের নতুন স্মার্টফোন আকারে অনেকটাই ছোট হবে বলে জানিয়েছে গুগল। এটি আকারে নেক্সাস ৬ এর চেয়েও ছোট হবে। এ বছরের শেষের দিকে ফোনটি বাজারে আসার কথা রয়েছে।
গুগলেন নতুন নেক্সাস ফোনের ডিসপ্লের আকার ৫.৭ ইঞ্চি। এতে কিউএইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০ গুণন ২৫৬০ পিক্সেল। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
গুঞ্জন উঠেছে গুগলের নতুন ফোনটির নাম হবে নেক্সাস ৭। নেক্সাস সিরিজে ইতোমধ্যে ৫ এবং ৬ মডেলের স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment