সার্চ ইঞ্জিন চালু করলো ফেসবুক !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 12, 2015

সার্চ ইঞ্জিন চালু করলো ফেসবুক !!!!!


জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য সার্চ ইঞ্জিন চালু করেছে। স্মার্টফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধাটি পাবেন। ফেসবুকের সার্চ ইঞ্জিনের সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেলের লিংক পাওয়া যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এই সুবিধা কিছু আইফোনেও রয়েছে। সার্চ ইঞ্জিনের সহায়তা ছাড়াই আইফোন ব্যবহারকারীরা ‘অ্যাড এ লিংক অপশনে’র সহায়তা ইন্টারনেটে তথ্য খুঁজতে পারে।

ফেসবুক জানিয়েছে, স্ট্যাটাস আপডেট দেয়ার জন্য এই সার্চ ইঞ্জিন কাজে দেবে। নিউজ ফিডে কুয়ারি আকারে সার্চ রেজাল্টের লিংক দেখাবে। সেই লিংক চাইলে স্ট্যাটাসেও যোগ করা যাবে।

‘অ্যাড এ লিংক’ বাটনের সহায়তায় ব্যবহারকারী বিভিন্ন নিউজ এবং অন্যান্য দরকারী বিষয় শেয়ার করতে পারবেন।

বর্তমানে ফেসবুক সার্চ ইঞ্জিন সবার জন্য উন্মক্ত করা হয়নি। এটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের ছোট কয়েকটি গ্রুপে চালু হয়েছে। ফেসবুক দাবী করছে তাদের সার্চ ইঞ্জিন চালু হলে ব্যবহারকারী গুগল, ইয়াহুমর মত সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে না।

৩১ মার্চের হিসেব অনুযায়ী বর্তমানে পৃথিবীতে ১.৪৪ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here