কলকাতার বিভিন্ন লোকেশনে প্রায় এক মাস ধরে চলছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘হিরো ৪২০’ এর দৃশ্যধারনের কাজ। ছবিতে প্রথমবারের মতো বাংলাদেশি অভিনেতা আহমেদ শরীফের সঙ্গে দেখা মিলবে বলিউড অভিনেতা প্রদীপ রাওয়াতের। এর আগে আমির খানের ‘গজনী’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে তিনি সাড়া ফেলেছিলেন।
বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডলের যৌথ পরিচালনায় চলছে ‘হিরো ৪২০’ চলচ্চিত্রের শুটিং। সম্প্রতি ছবি একটি দৃশ্যে প্রথমবারের মতো একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান বাংলাদেশি অভিনেতা আহমেদ শরীফ ও বলিউড অভিনেতা প্রদীপ রাওয়াত। এখানে দুজনকেই ভিলেন চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন ছবির বাংলাদেশি পরিচালক সৈকত নাসির। এছাড়া ছবিতে আরও চারজন ভিলেন রয়েছেন। তারা হলেন কলকাতার অভিনেতা আশীষ বিদ্যার্থী, বাংলাদেশের শিমুল খান, বিলাশ ও রেজাউর রহমান রাজু।
এদিকে কলকাতা অংশের শুটিং শেষ করেই ‘হিরো ৪২০’ ছবির টিম ছুটবে থাইল্যান্ডে। সেখানে বেশ কিছু অংশের চিত্রধারন করা হবে। সবশেষে আগামী ৬ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।
উল্লেখ্য, কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘হিরো ৪২০’ ছবির প্রধান চরিত্রে রয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও ভারতের রিয়া সেন। তাদের দু’জনের বিপরীতে থাকছেন কলকাতার নায়ক ওম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তানভীর, তুলিকা বসু, রেবেকা, শুভাশীষ মুখার্জী, জিয়া, পার্থ প্রমুখ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া
নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।



No comments:
Post a Comment