হৃদয়ের সুর-সংগীতে মেহেদীর নতুন অ্যালবাম ‘কথা দাও’ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 16, 2014

হৃদয়ের সুর-সংগীতে মেহেদীর নতুন অ্যালবাম ‘কথা দাও’ !!!!!


প্রায় আড়াই বছর আগে হৃদয় খানের সুর-সংগীতে নিজের নতুন একক অ্যালবামের কাজ শুরু করেন সংগীতশিল্পী সোহেল মেহেদী। অ্যালবামটির কাজ এখন শেষের দিকে। ‘কথা দাও’ নামে এ অ্যালবামের ৬টি গানের রেকর্ডিং শেষ হয়েছে।

গানগুলোর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, গুঞ্জন রহমান ও এস এ হক অলীক।

সোহেল মেহেদী জানান, ‘অ্যালবামটিতে মোট গান থাকবে ৮টি। ৬টি তার একক এবং দুটি দ্বৈত। দুটি দ্বৈতর একটি অ্যালবামের টাইটেল গান। যাতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নির্ঝর। বাকী দ্বৈত গানটি এখনো তৈরি হয়নি। রেকর্ডিং হওয়া অন্য কয়েকটি গানের শিরোনাম ‘পড়েছি তোমার প্রেমে’, ‘মেঘ’, ‘যদি আমি মরে যাই’, ‘অকারণ কারণে’ প্রভৃতি।

২০১৫ সালের প্রথম দিনেই ‘কথা দাও’ অ্যালবামটি প্রকাশ করা হবে। এদিকে বিভিন্ন এফএম রেডিওতে এই অ্যালবামের ‘কথা দাও’ এবং ‘পড়েছি তোমার প্রেমে’ গান দুটির প্রচার হচ্ছে।

উল্লেখ্য, ২০১০ সালে প্রকাশিত হয় সোহেল মেহেদীর সর্বশেষ একক অ্যালবাম ‘মেঘের ভাঁজে’।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here