ঠুমরিতে সুর তোলার মতো ব্যাটে রেকর্ডের ঝড় উঠিয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সিরিজে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তেমনই একটি রেকর্ড পকেটে পুরলেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল এই প্রতিমুখ। এদিন ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে ঘরের মাটিতে দুই হাজার রান ও ১০০ উইকেট নেয়ার নজির গড়েন সাকিব।
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবের আগে দেশের মাটিতে দুই হাজার রান ও ১০০ উইকেট নেয়ার নজির আছে কেবলমাত্র শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের। শুক্রবার ওই তিন কিংবদন্তি ক্রিকেটারের সাথে যোগ দিলেন সাকিব।
ঘরের মাঠে আগেই ১০০ উইকেট নেয়া হয়ে গিয়েছিল সাকিবের। তবে ২০০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করতে ১৬ রান দূরে ছিলেন তিনি। যা এদিন পেরিয়ে যান দেশসেরা ক্রিকেটার। সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের ১৯তম ওভারে পানিয়াঙ্গার বলে রান নিয়ে দুই হাজার রান পেরিয়ে যান সাকিব। ৭১ ম্যাচ খেলে নতুন নজির গড়লেন তিনি।


No comments:
Post a Comment