আন্তর্জাতিক স্বীকৃতি পেল "জাতীয় বিশ্ববিদ্যালয়" !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 21, 2014

আন্তর্জাতিক স্বীকৃতি পেল "জাতীয় বিশ্ববিদ্যালয়" !!!!!

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

যুক্তরাজ্যের Europe Business Assembly (ইবিএ) জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ স্বীকৃতি দিয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ‘বছরের সেরা ব্যবস্থাপক’ পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যলয়ের জনসংযোগ, দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  আরো জানানো হয়, যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক এই অ্যাসেম্বলি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ বছরের সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত করে।

ইবিএ জাতীয় বিশ্ববিদ্যালয়কে অন্যতম ‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ (Best Regional University) পুরষ্কার এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদকে ‘বছরের সেরা ব্যবস্থাপক’ (Manager of the Year) শীর্ষক পুরষ্কারে ভূষিত করেছে।

ইবিএর এক্সিকিউটিভ প্রজেক্ট কো-অর্ডিনেটর এডওয়ার্ড শেজ্বিঙ্গার এক পত্রে জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন, বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিগত মৌলিক উদ্ভাবনী কৌশলের প্রয়োগ ও আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে অনন্য সাধারণ অর্জন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদকে বর্ণিত পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিতব্য ‘EBA Achievements 2014’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। এজন্য ভিসি ড. হারুন-অর-রশিদকে আমন্ত্রণ জানানো হয়েছে ।
বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

যুক্তরাজ্যের Europe Business Assembly (ইবিএ) জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ স্বীকৃতি দিয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ‘বছরের সেরা ব্যবস্থাপক’ পুরষ্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যলয়ের জনসংযোগ, দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে  আরো জানানো হয়, যুক্তরাজ্যের অক্সফোর্ডভিত্তিক এই অ্যাসেম্বলি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ বছরের সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত করে।

ইবিএ জাতীয় বিশ্ববিদ্যালয়কে অন্যতম ‘সেরা আঞ্চলিক বিশ্ববিদ্যালয়’ (Best Regional University) পুরষ্কার এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদকে ‘বছরের সেরা ব্যবস্থাপক’ (Manager of the Year) শীর্ষক পুরষ্কারে ভূষিত করেছে।

ইবিএর এক্সিকিউটিভ প্রজেক্ট কো-অর্ডিনেটর এডওয়ার্ড শেজ্বিঙ্গার এক পত্রে জানান, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন, বুদ্ধিবৃত্তিক ও প্রযুক্তিগত মৌলিক উদ্ভাবনী কৌশলের প্রয়োগ ও আধুনিক প্রযুক্তি বাস্তবায়নে অনন্য সাধারণ অর্জন এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদকে বর্ণিত পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিতব্য ‘EBA Achievements 2014’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। এজন্য ভিসি ড. হারুন-অর-রশিদকে আমন্ত্রণ জানানো হয়েছে । - See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=77707#sthash.NADk9dn9.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here