পিছিয়ে গেল "এক কাপ চা" ছবির মুক্তির তারিখ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 10, 2014

পিছিয়ে গেল "এক কাপ চা" ছবির মুক্তির তারিখ !!!!!


১৪ নভেম্বর মুক্তি পাবার কথা ছিল নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত প্রথম ছবি ‘এক কাপ চা’। কিন্তু ছবিটি নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না। বিষয়টি সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

তিনি সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘হুট করেই ছবিটির মুক্তির তারিখ পেছাতে হচ্ছে। তবে এখনো নতুন তারিখ ঠিক করিনি। আজকের মধ্যে আমরা নতুন তারিখ পেয়ে যাবো বলে আশা রাখছি।’

১১ সেপ্টেম্বর কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র লাভ করে এক কাপ চা ছবিটি। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ভারতের চলচ্চিত্র ব্যক্তিত্ব বাসু চ্যাটার্জি। প্রযোজনার পাশাপাশি এক কাপ চা ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। এতে আরো অভিনয় করেছেন মৌসুমী, ঋতুপর্ণা সেনগুপ্ত, হুমায়ুন ফরীদি, শাকিব খান প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। ছবিটির গানের অ্যালবামের মোড়ক ডিজাইন করেছেন অভিনেতা আফজাল হোসেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here