ভূটানে শুভ সূচনা করলো আবাহনী !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 16, 2014

ভূটানে শুভ সূচনা করলো আবাহনী !!!!!


শেখ জামালের পর ভূটানের কিংস কাপে আবারও বাংলাদেশের পতাকা  উড়াল ঢাকা আবাহনী লিমিটেড। ঢাকার মাঠের ঐতিহ্যবাহী এই ক্লাবের বিপক্ষে হারতে হয়েছে ভারতের দল আসাম ইলেক্ট্রিসিটি দলকে।

শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল শেখ জামল হারিয়েছে স্থানীয় দল ড্রুক ইউনাইটেডকে। আর রোববার ভূটানের থিম্পুতে একই পথে পা দিয়েছে আবাহনী। আসাম ইলেক্ট্রিসিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করেছে তারা। তবে এই জয় পেতে ভালই লড়তে হয়েছে তাদের।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আবাহনী। তবু প্রথমে গোল পেতে তাদের অপক্ষা করতে হয় বিশ মিনিট পর্যন্ত। এসময় দলের বিদেশী খেলোয়াড় ইসমাইল বাঙ্গুরা গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ঢাকার ঐতিহ্যবাহী এদল।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে চেষ্টা চালিয়েও ফল পায়নি আসাম। বারবার আক্রমণের চেষ্টা চালিয়েও আবাহনীর রক্ষণ দৃঢ়তার কাছে ব্যর্থ হয়েছে তারা। অবশিষ্ট সময়ে গোল পায়নি আবাহনীও। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে কিংস কাপে শুভসূচনা করলো ঐতিহ্যবাহী এই দল।

মঙ্গলবার ভূটানের উগেইন একাডেমির বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আবাহনী লিমিটেড।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here