শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার রাত সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা ফল ঘোষনা করেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ডের মাধ্যমে ফলাফল জানা যাবে।
মূল মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে ২১ এবং ২২ ডিসেম্বর। ক্লাশ শুরু হবে ৪ জানুয়ারি ২০১৫। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৪ ডিসেম্বর।
অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ২৩ ডিসেম্বর বেলা ২ টার মধ্যে রেজিষ্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিন মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।


No comments:
Post a Comment