চাঁদাবাজির মামলায় ২ সাংবাদিক কারাগারে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

চাঁদাবাজির মামলায় ২ সাংবাদিক কারাগারে !!!!!


চাঁদাবাজির মামলায় লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক গ্রামীণ কন্ঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক অ আ আবির আকাশ ও বিভাগীয় প্রতিনিধি মাহমুদুর নবী সুমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর উপজেলার সমসেরাবাদ গ্রামের মো. জিয়াউল হক বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ‘সাপ্তাহিক গ্রামীণ কন্ঠ’ পত্রিকায় ‘বউ বিক্রির টাকায় রুবেল পাটোয়ারীর নির্বাচন আগামী সংখ্যায় চোখ রাখুন’ শিরোনামে একটি সংবাদ গত ৬ নভেম্বর চতুর্থ বর্ষ ৩২তম সংখ্যায় প্রকাশিত হয়। পরে আসামিরা জিয়াউল হক রুবেলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।
এমন সংবাদের বাদীর এক কোটি টাকার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয় বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) সোহাগ রানা জানান, আদালত থেকে দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ আসে। পরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এ ঘটনায় সাংবাদিক পরিবারের মতামত নেয়া সম্ভব হয়নি।

এদিকে, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের একাংশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here