বিএনপির উস্কানিতেই জামায়াতের আস্ফালন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 8, 2014

বিএনপির উস্কানিতেই জামায়াতের আস্ফালন !!!!!


নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তখন বিএনপির উস্কানিতেই জামায়াতে ইসলাম আস্ফালন দেখাচ্ছে।

শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তাবায়ন মঞ্চ আয়োজিত সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের যখন বিচার হচ্ছে, তখন জামায়াত তাণ্ডব চালাবে। এখন তাদের প্রতিহত করার জন্য লড়াইয়ের বিকল্প নেই। আগে বিচার শেষ হোক। তার পরেই দেখা যাবে কে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে। এখন কাজ হচ্ছে জামায়াতকে প্রতিহত করা।’


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে শাজাহান খান বলেন, ‘তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে যা বলছে তা পাগলের প্রলাব। মানুষ যখন শক্তি হারিয়ে ফেলে তখন তারা পাগল হয়ে যায়। তাই তারেক রহমান অর্বাচীন ও মূর্খের মতো কথা কথা বলছে। আসলে লেখাপড়া না করলে যা হয়। স্বাধীন দেশের টাকায় লেখা-পড়া করে তারেক যে কথা বলছে, তার চেয়ে মূর্খরাও ভালো কথা বলতে পারে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোরশেদ, সংগঠনের সধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া, অর্থবিষয়ক সম্পাদক খন্দকার মোদাচ্ছের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহজাহান আলী প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here