সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 19, 2014

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫ !!!!!


কমিটি গঠন করাকে কেন্দ্র করে সুমাগঞ্জের পাগলা বাজারে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ৬৫ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির তিন কর্মীকে আটক করে পুলিশ।

বুধবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে নবগঠিত আহ্বায়ক কমিটির পদবঞ্চিত সাবেক উপজেলা সভাপতি আনসার উদ্দিন সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধ্য বাজার অতিক্রম করার সময় নতুন কমিটির আহ্বায়ক ফারুক আহমদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬৫ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে। ঘটনাস্থল থেকে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম জানা যায়নি।
আহতরা হলেন- আজীম উদ্দিন (৩০),শাহ আলম (২৫), জসিম উদ্দিন (২৪), জাহেদ আহমদ (২১), সাইফুল ইসলাম (২১), ফরিদ আহদ (৩০), শফিকুল ইসলাম (৩১), তফজ্জুল হোসেন (২৩), আসাবুল ইসলাম (২০), মামুন মিয়া (১৯), সৈয়দুল ইসলামসহ (১৮) ১৫ জন।

এদের মধ্যে গুরুতর অবস্থায় আজীম উদ্দিন ও শাহ আলমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ারশেল ছুঁড়েছে। এ সময় তিন জনকে আটক করার কথাও জানান তিনি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here