বড়দের উপযোগী ছবির অভিনেত্রী সানি লিওনের ভক্ত দুনিয়াজোড়া। বলিউডে কাজ শুরুর পর উপমহাদেশেও তার জনপ্রিয়তা বেড়েছে। বাংলাদেশেরও অনেক ছেলের স্বপ্নের নায়িকা বনে গেছেন তিনি। তাই ছাত্রদের মুঠোফোনে, মেসে, হোস্টেলে তার ছবি থাকা অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্মে তার ছবি জুড়ে দেওয়ার ঘটনা বিস্ময়কর!
চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন ছাত্রী অভিযোগ তুলে বলেছেন, ১৫ নভেম্বর তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন ফর্ম পূরণের জন্য সাইবার ক্যাফেতে যান। সেখানেই দেখেন, ফর্মে তাদের ছবির জায়গায় বসানো হয়েছে সানি লিওন এবং আরও বেশকিছু অশ্লীল ছবি। এ ঘটনায় ইতোমধ্যেই থানায় অভিযোগ দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও।
বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন ফর্মে সানি লিওনের ছবি পাওয়ার খবর ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment