কিস্তিতে পাওয়া যাবে গ্যালাক্সি আলফা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

কিস্তিতে পাওয়া যাবে গ্যালাক্সি আলফা !!!!!


গ্যালাক্সি আলফা নামের নতুন একটি স্মার্টফোন বাজারে ছেড়েছে স্যামসাং। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের গ্যালাক্সি আলফাতে রয়েছে ৪.৭ ইঞ্চি এইচডি (৭২০ x ১২৮০ পিক্সেল) সুপার অ্যামলয়েড ডিসপ্লে। স্মার্টফোনটি আকারে ১৩২.৪ x ৬৫.৫ x ৬.৭ মিমি এবং ওজন মাত্র ১১৫ গ্রাম।

এছাড়াও গ্যালাক্সি আলফাতে রয়েছে অক্টাকোর চিপসেট (৫৪৩০), ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে ইউএইচডি ভিডিও রেকর্ডিং করা যায়।

মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ, ওয়াই ফাই, জিপিআরএস/ইডিজিই, টুজি/থ্রিজি এবং এলটিই সমর্থন করে গ্যালাক্সি আলফা। সেই সঙ্গে ধাতব কাঠামোর পাতলা-হালকা এ স্মার্টফোনটিতে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্ট রেট মনিটরের মতো ফিচার। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের এ স্মার্টফোনটি গ্যালাক্সি সিরিজে সম্প্রতি সংযোজন।

 ব্ল্যাক, ড্যাজলিং হোয়াইট, ফ্রস্টেড গোল্ড এবং স্লিক সিলভার এ চার রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারে যার দাম ৬৫ হাজার টাকা। তবে ছয়টি মাসিক কিস্তিতেও ফোনটি কেনার সুবিধা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here