সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ৬১৪ যাত্রী আটক !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ৬১৪ যাত্রী আটক !!!!!


দালাল চক্রের মাধ্যমে জাহাজে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৬১৪ জন যাত্রীকে আটক করেছে নৌবাহিনী।

সোমবার বিকেল ৩টায় নৌবাহিনীর দুর্জয় জাহাজের মাধ্যমে অভিযান চালিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের একটি পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়।
আটকদের মধ্যে বেশ কয়েকজন নারী, শিশু ও দালাল রয়েছেন।

দুর্জয় জাহাজের কমান্ডার লেফটেন্যান্ট মোস্তফা কামাল সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান,  কয়েকদিন ধরে টেকনাফ ও সেন্টমার্টিন উপকূল থেকে ছোট নৌযানে করে একটি বড় জাহাজে লোক জড়ো করছিল আদম পাচারকারী চক্র। মালয়েশিয়ায় পাচারের জন্য তারা সোমবার দুপুর পর্যন্ত ৬১৪ জনকে জাহাজে তুলে। রাতে ওই জাহাজ মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে টেকনাফ উপকূলে নিয়ে আসা হচ্ছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here