বাংলাদেশের বাজারে আসছে আসুস মোবাইল !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

বাংলাদেশের বাজারে আসছে আসুস মোবাইল !!!!!


বাংলাদেশের কম্পিউটার বাজারে আসুস পরিচিত নাম। তবে দেশের মোবাইল মার্কেটেও শিগগিরই আসছে আসুস ব্র্যান্ডের মোবাইল।

সোমবার বাংলাদেশে আসুসের পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের অফিসে এই ঘোষণা দেন আসুসের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান এবং আসুস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং।
গ্লোবাল ব্র্যান্ড আসুসের ল্যাপটপ, মাদারবোর্ড, ডেস্কটপ, মনিটর, নেটওয়ার্কিংসহ বিভিন্ন পণ্য বাজারজাত করছে ১৭ বছর ধরে। এই ১৭বছর পূর্তি উপলক্ষেই বাংলাদেশে আসেন আসুসের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান এবং আসুস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং।

পিটার চ্যাং দুদিন বাংলাদেশে অবস্থান করবেন এবং ব্যবসায়িদের সঙ্গে মতবিনিময় করেবেন বলে জানা গেছে।

১৭ বছর পূর্তি উপলক্ষে পান্থপথে গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে পিটার চ্যাং উপস্থিত থেকে কেক কাটেন। এসময় গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকারসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মীচারীরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here