৬ নভেম্বর চিত্রনায়ক বাপ্পারাজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। গত সেপ্টেম্বরে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছিল। চলতি বছরের শুরুতে এফডিসিতে মহরতের মাধ্যমে কার্তুজ’ ছবিটির শুটিং শুরু হয়েছিল।
ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে ভারতের চেন্নাইতে। এদিকে ছবিটির মুক্তির বিষয়ে সম্রাট সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘প্রদর্শক সমিতির সঙ্গে কথা বলে মুক্তির তারিখ নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ ছবিটি মুক্তি দেয়ার সম্ভাবনা রয়েছে।’
‘কার্তুজ’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, সিরাজ হায়দার, শিরীন আলম, সম্রাট, ফারজানা রিক্তা, সোহান খান, নিপুণ, শিমুল খান প্রমুখ।
ছবির গল্পের মূল ভাবনা বাপ্পারাজের। গল্প রচনা ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ।


No comments:
Post a Comment