সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে শুরু করলো সাবিনা-মারমারা। মঙ্গলবার আফগানদের ৬-১ ব্যবধানে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশের নারী ফুটবল দল।
পাকিস্তানের জহরলাল স্টেডিয়ামে নব্বই মিনিট পুরোপুরি প্রভাব বিস্তার করে খেলে আফগাদের স্রেফ উড়িয়ে দিয়েছে লাল সবুজ জার্সিধারী মেয়েরা।
প্রথমে পিছিয়ে পড়েও কৃষ্ণা রানীর হ্যাটট্রিক ও সাবিনাদের দুর্দান্ত নৈপুণ্যে দারুণ এক জয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করলো বাংলাদেশ।
ম্যাচের ২৩ মিনিটে মারজানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফরোয়ার্ড মারজানের গোলে এসময় এগিয়ে যায় আফগানিস্তান। তবে প্রথমার্ধেই দুইবার প্রতিপক্ষের জালে গোল দিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ম্যাচের ৩৪তম মিনিটে মাইনু মারমা ও ৩৬তম মিনিটে কৃষ্ণা রানীর গোলে ২-১ এগিয়ে থেকে বিরতিতে যায় সুইনুরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলা প্রদর্শণ করতে থাকে লাল-সবুজ শিবির। ফলে বিরতির পর দ্বিতীয় মিনিটে গোল পায় তারা। এসময় কৃষ্ণা রানীর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ৬২তম মিনিটে সাবিনার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১ এ। সাত মিনিট কৃষ্ণা রানীর আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন (৫-১)। অতিরিক্ত সময়ে মুনমুন আক্তারের গোলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
ফলে প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়ে সুকিতাতে নিরোর শিষ্যরা।


No comments:
Post a Comment