এক দিনের অলরাউন্ডার হয়ে গেলেন রুবেল !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 13, 2014

এক দিনের অলরাউন্ডার হয়ে গেলেন রুবেল !!!!!



চট্টগ্রাম টেস্টে প্রথম দিন রেকর্ডময় হলেও দ্বিতীয় দিন ভালো হলো না স্বাগতিক ব্যাটসম্যানদের। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে সাকিবের ব্যাটিংটা আলাদা করে রাখলে এ দিনের নায়ক মনে হবে রুবেলকেই! জাতীয় দলের অন্যতম পেসার ব্যাট ও বল হাতে অলরাউন্ডারেরভূমিকায় জ্বলে উঠেছিলেন এদিন।

চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিমাবুয়ের মধ্যকার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলে উপস্থিত হয়ে ছিলেন ২৪ বছর বয়সী জাতীয় দলের এ পেসার। প্রথম দিনের ২ উইকেটে ৩০৩ রান নিয়ে ব্যাট করতে নেমে সাকিব বাদে স্বাগতিকদের সবা ব্যাটসম্যানই ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। সাকিব সর্বোচ্চ ৭১ রান করে আউট হলে দশম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড পার্টনারশিপ গড়েছেন রুবেল ও জুবায়ের।

দশম উইকেটে ৫১ রানের ঝড়ো জুটিতে বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ৫০৩ রান। দিন শেষে রুবেল ৪৫ রান করে অপরাজিত ছিলেন। আর ব্যাট হাতে জিম্বাবুয়ের এক মাত্র উইকেটেও শিকার করেছে এ পেসার।

ম্যাচ শেষে রুবেল বলেন, ‘আজ এ উইকেট ভালো ছিলো। ব্যাট করে দারুণ মজা পেয়েছি। যেভাবে ব্যাট চালিয়েছি সেভাবেই লেগেছে। নিজের ব্যাটিং ইনিংস নিয়ে আমি বেশি খুশি। ভালো ব্যাট করতে পারলে সবারই ভালো লাগে।’

এছাড়া তিনি বলেন, ‘আমি ব্যাটিংয়ে এতোটা ভালো করতে পারবো ভাবতে পারিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার সেরা ইনিংস। অনেক ভালো লাগছে ব্যাট হাতে রান করতে পেরেছি। তবে বাগেরহাটে আমি প্রথম শ্রেণির ক্রিকেট সেঞ্চুরিও করেছিলাম।’

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদেরই এগিয়ে রেখেছেন তিনি। রুবেল বলেন, ‘আমার কাছে মনে হয় আমরাই ভালো অবস্থানে আছি। তবে জিততে হলে কাল সকালেই জিম্বাবুয়ের উইকেটগুলো তুলে নিতে হবে।’

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here