রোহিত শর্মাকে ২.৬৪ লক্ষ নগদ উপহার !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 13, 2014

রোহিত শর্মাকে ২.৬৪ লক্ষ নগদ উপহার !!!!!


ম্যাচটাই শুরু হয়েছিল ইডেন গার্ডেনের ১৫০ বছর পূর্তির কেক কেটে। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ইডেনের ১৫০ বছরের জৌলুস বাড়ালেন রোহিত শর্মাকে। গড়লেন ওয়ানডে ক্রিকেটে ২৬৪ রানের নতুন বিশ্বরেকর্ড।

এমন কীর্তিতে যখন পুরো ইডেনই কীর্তিমান হয়ে উঠল, তখন রোহিতকে পুরস্কৃত না করেও উপায় নেই। এ কারণেই ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) পুরস্কৃত করল ভারতীয় ওপেনারকে। প্রতিটি রানের বিনিময়ে ১ হাজার টাকা করে পুস্কার ঘোষণা করল সিএবটি। অথ্যাৎ ২৬৪ রানের জন্য রোহিম ম্যাচ শেষ না হতেই পাচ্ছেন নগদ দু’ লক্ষ ৬৪ হাজার টাকা।

বিরেন্দর সেবাগের ২১৯ রানের রেকর্ড ভাঙেন রোহিত। বিশ্বরেকর্ডের পাশাপাশি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে‘তে দু’টি ডাবল সেঞ্চুরির নজির গড়েন ২৭ বছরের মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান।

১৭৭ বলের ইনিংসে ৩৩টি চার ও ৯টি ছক্কার মার ছিল রোহিতের। ৩৩টি বাউন্ডারি মেরে এক ইনিংসে সর্বাধিক বাউন্ডারি মারার রেকর্ড গড়লে তিনি। এর আগে সর্বাধিক ২৫টি চার মারার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের।

এছাড়া গত নভেম্বরে ব্যাঙ্গালুরুর এম চিন্নস্বামীতে প্রথম ডাবল সেঞ্চুরির সময় ১৬টি  ছক্কা মেরে বিশ্বরেকর্ড গড়েছিলেন রোহিত।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here